নবাবগঞ্জ ও দোহারে নির্মিত হচ্ছে স্টেডিয়াম
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে দোহার-নবাবগঞ্জবাসীর বহুল আকাঙ্ক্ষিত স্টেডিয়াম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে হচ্ছে শেখ রাসেল মিনি স্টোডিয়াম। দোহার উপজেলার নুরপুর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নবাবগঞ্জে স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্পের স্থান যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে উপজেলার ঘুনা-নূরপুর মাঠ তথা ভূঁইয়াবাড়ির মাঠ এলাকায় ৩ একর জমি নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমানিএফ রহমান এমপির কাছে এ ব্যাপারে চাহিদা অনুসারে প্রস্তাব পাঠিয়েছে দোহার উপজেলা প্রশাসন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ নাঈম বলেন, উদ্যোগটি দোহার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে স্থানীয় সাংসদ এমন কর্মকাণ্ড হাতে নিয়েছেন। আশা করা যাচ্ছে শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে। আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করছি দ্রুত এটি অনুমোদন হয়ে আসছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী ঘাতকরা নির্মমভাবে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ওপর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সেদিনের হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু রাসেলও। বাংলাদেশের ইতিহাসের একটি কলংকিত দিন। তাই শেখ রাসেলকে স্মরণীয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি