বালিয়াকান্দিতে তুচ্ছ কথার জের ধরে প্রতিপক্ষের হামলায় বসত ঘর ভাংচুর সহ আহত-২
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ী ঘর ও ঘরের মালামাল ভাংচুর করারে বৃদ্ধসহ দুই জনকে আহত করেছে এলাকার এক প্রভাব শালী জামাত নেতা কবির।
উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের ইব্ররাহিম মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক মোল্লা গতকাল রবিবার সকালে জানান, গত ২৭ মার্চ আমার আপন বড় ভাই গফুর মোল্লা মৃতু বরণ করলে তাহার নামাজের জানাযায় অংশ গ্রহণে জেতে চাহিলে আমার ভাতিজার পক্ষ নিয়ে এলাকার প্রভাব শালী জামাত নেতা কবিরসহ আমার ভাতিজারা আমাকে মৃতের জানাযায় জেতে নিষেধ করে। পরে আমি মনের কষ্টে মেকচামী বাজার ব্রিজের পাশে একটি দোকানে জামালপুর ইউনিয়ন ওয়ার্ড আওমীলীগের সভাপতি সিরাজের সাথে বসে থাকা অবস্থায় একটি ছেলে আমাকে বলে যে কাকা আপনার ভাই মারা গেছে আর আপনি এখানে বসে আছেন। এই কথা বললে আমি বলি যে আমার তো ভাই না ভাই হলো জামাত নেতা কবিরের এই বলিলে পাশে থাকা কবিরের ভাই আজমল শুনে কবিরের নিকট ফোন করলে কবিরসহ তার লোকজন ঘটনা স্থালে এসে আমাকে বেদম পিটিয়ে জখম করে। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজ ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় এলাকার লোজন আমাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে বুধবার থানায় অভিযোগ দায়ের করলে ঐ কখা শুনে প্রতিপক্ষ ক্ষীপ্ত হয়ে আবার নতুন করে আমার মার পিট করার উদ্দেশ্যে আমার বাড়ীতে এসে আমাকে না পেয়ে আমার বসত বাড়ীতে বে-আইনী ভাবে কবিরসহ আরো ৪/৫ জন দেশীয় অস্ত্র,কাঠের বাটাম, লোহার রড নিয়ে প্রবেশ করিয়া আমার বাড়ীঘর সহ ঘরের মালামাল ভাংচুর করে ফসল বিক্রয়ের ঘরে থাকা নগত টাকাসহ একটি স্বর্ণের চেইন নিয়ে ব্যাপক ক্ষতি করে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার