ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার চার থানায় নতুন ওসির যোগদান


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৩ বিকাল ৫:৫৩

চুয়াডাঙ্গা জেলার চার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। শনিবার (১লা এপ্রিল) তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করেন। জেলার চার থানার মধ্যে জীবননগরে নাসির উদ্দিন মৃধা, দর্শনায় ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদায় সাইফুল ইসলাম এবং আলমডাঙ্গায় বিপ্লব কুমার নাথ ওসি হিসেবে যোগদান করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে বিপ্লব কুমার নাথ চুয়াডাঙ্গা পুলিশ অফিসের অপরাধ শাখায়, নাসির উদ্দিন মৃধা কলারোয়া থানায়, ফেরদৌস ওয়াহিদ দামুড়হুদা থানায় এবং সাইফুল ইসলাম আলমডাঙ্গা থানায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে গত ৩০ মার্চ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে জীবননগর থানার ওসি আব্দুল খালেককে চুয়াডাঙ্গা সদর সার্কেল অফিসে, দর্শনা থানার ওসি এ.এইচ.এম লুৎফুল কবীরকে চুয়াডাঙ্গা জেলার বিশেষ শাখায়, দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে দর্শনা থানায় এবং আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলামকে দামুড়হুদা থানায় বদলি করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির