মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ২টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দুইটি ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। শুক্রবার (৩১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দুইটি ঘরের কোন মালামাল রক্ষা করতে পারেনি। ফলে ওই বাড়িতে বসবাসকারী দুইটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির বসবাসকারীরা যে যার মত কাজে থাকা অবস্থায় অগ্নিকান্ড ঘটে। একটি ঘরের পাশে অপর ঘর থাকায় মুহুর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে গোটা বাড়ি ছড়িয়ে পড়ে। ওই বাড়ির ক্ষতিগ্রস্ত মোঃ নায়েব মোল্লা বলেন, ‘আমাদের আর কিছু অবশিষ্ট নেই । আগুনে সব কিছু কেড়ে নিয়েছে। এমনকি, কি খাবো বা কি পরবো তারও কোন উপায় নেই।’ ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি হলো- মোঃ নায়েব মোল্লা ও তার ছেলে মোঃ আশিক মোল্লা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, তাহারা ধারণা করছেন রান্নাঘরের চুলার ছাই থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে তার ছেলে আশিক মোল্লার বাড়িতে। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও ততক্ষনে ২টি পরিবারের বসতবাড়ি, ধান, নগদ টাকা, প্রতিটি বাড়ির ঘরের সকল আসবাবপত্র সামগ্রীসহ পুরো বাড়ি পুড়ে ২টি পরিবারটি সর্বশান্ত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এর সহযোগিতায় সম্পূর্ণ আগুন নির্বাপীত হয়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
এ ব্যাপারে শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম জানান, এ অগ্নিকান্ডে প্রায় ৮‘লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি। তিনি আরো বলেন রান্নাঘরের চুলার ছাই থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খাঁন জানান, আগুনে পুড়ে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। সংবাদ পেয়ে আমি চেয়ারম্যান হিসেবে ঘটনাস্থল প্রদর্শন করি এবং অসহায় ও নিঃস্ব পরিবারকে তাৎক্ষণিকভাবে এক বস্তা চাউল ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করি। এছাড়াও তিনি পরিবারটিকে সাহায্য করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied