২০ ঘন্টায়েও আগুন নিয়ন্ত্রনে আসে নি
রাজবাড়ীতে পাটখড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর এলাকায় পাটের পাটখড়ি পুড়িয়ে ছাই বানানোর কারখানায় রবিবার রাত ৭ টায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। রাজবাড়ী ও গোয়ালন্দ থেকে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ী এসে ২০ ঘন্টায়েও সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনতে পারে নি। সোমবার দুপুর ২ টা পর্যন্ত কারখানার মধ্যে আগুন দাউ দাউ করতে জ¦লতে দেখা যায়। জানা যায়, গত ৮ বৎসর যাবত দর্পনারায়নপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের পাশে এই কারখানাটি চালু হয়। প্রায় ১০ একর জমি ভাড়া নিয়ে চার পাশে টিনের বেড়া দিয়ে ফাঁকা মাঠের মধ্যে উক্ত কারখানাটি চালু করা হয়। আশরাফ ইসলাম রিপনসহ কয়েকজন যুবক দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থান থেকে পাটের খড়ি ক্রয় করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানায়। চীনে এই ছাইয়ের প্রচুর চাহিদা রয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। এই ছাই দিয়ে কালি তৈরী করা হয়। উক্ত কারখানার ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের রেজিস্ট্রেশন না থাকিলেও দীর্ঘদিন যাবত প্রশাসনকে ম্যানেজ করে কারখানা চালু রয়েছে। ৩ বছর পূর্বেও ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রবিবার রাত ৭ টায় (২ এপ্রিল) অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়। অগ্নিকান্ডের পর গোয়ালন্দ মোড় থেকে কল্যানপুর পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, অগ্নিকান্ডের কারণ জানা যায় নি। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান কত তাও এখনো সঠিক বোঝা যাচ্ছে না। উক্ত কারখানার লাইসেন্স ফায়ার সার্ভিস থেকে নেওয়া হয়েছে কিনা তাহা দেখতে হবে। পাট খড়ি পোড়ানোর কারখানার মালিক অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতির ব্যাপারে মুখ খুলছে না। তবে চীন দেশে রপ্তানিযোগ্য প্রস্তুত ২৫ হাজার বস্তা কার্বন ছাই পুড়ে ছাই হয়ে গেছে। দর্পনারায়নপুর গ্রামের মনির ও ইমরান জানান, তার বাড়ীর ২০ গজ অদূরেই এই কারখানা। অগ্নিকান্ডের ফলে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাস করছি। ছবি আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন