ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রমজান মাসে পন্যের বাজার স্থিতিশীল দাম কমেছে গ্যাস ও মুরগীর


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ২:৫৩

রমজান মাসের এগারো তম দিন পার হলেও নিত্যপন্যের বাজার স্থিতিশীল রয়েছে। দাম কমেছে গ্যাস ও মুরগীর। তবে মাছ-মাংসের মূল্য আরো কিছুটা কমালে ভোগান্তি কমবে বলে দাবী ক্রেতা-সাধারনের। মুদিমনোহারি আইটেমের দাম স্থিতিশীল তবে পন্যের দাম কমাতে হবে বরে সাধারণ মানুষ বলছে। মানুষের ক্রয় ক্ষমতা কমেছে ৫০ ভাগ। এপ্রিলের শুরুতে খুলনা কাঁচাবাজার যাচাই করে দেখা যায়, আলু বিক্রয় হচ্ছে কেজিপ্রতি ২৫ টাকা দরে, শসা প্রতি কেজি ৭০টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১৫ টাকা, শিম ৫০ টাকা, করলা ৮০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ৬০-৭০টাকা, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, পেঁয়াজ ৪০-৪৫ টাকায়, রসুনের কেজি-বড়/মাঝারি/ছোট ১৩০/১২০/৮০ টাকা। মুদির দোকান যাচাই করে দেখা যায়, চাল সরু/মোটা-৮৭/৫৮টাকা, পোলার চাল ১৫০টাকা কেজি, চা প্রতি কেজি-৪৪০টাকা, মসুর ডাল-১৪০/১২০টাকা, চিনি-১১৫টাকা, আটা-৬৫টাকা, ময়দা-৭৫টাকা, হলুদের গুড়া কেজি ২০০টাকা, মরিচের গুড়া কেজি ২৪০টাকা, সয়াবিন তেল লিটার-১৮৮ টাকা, লবন-৪৫টাকা, সাবান-৮৫/৫০টাকা (সাইজভেদে), টয়লেট টিস্যু-২৫/৩০টাকা। খুলনার বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ডজন প্রতি ১৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়, সোনালী মুরগির দাম কেজি প্রতি ৩২০ টাকায়, লেয়ার মুরগির কেজি প্রতি ৩০০ টাকা। খুলনার বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। গ্যাসের দাম বর্তমানে কমেছে। ২৪৪ টাকা কমে এখন কোম্পানিভেদে ১২ কেজির এলপিজি   ১২০০-১২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।  বাজারে আসা ক্রেতারা বলছেন, গত ৬-৭ মাসে শুধু দাম বেড়েছে। রমজান মাসে মুদি মনোহারি জিনিসের দাম বাড়ে নি। কোনো কোনো পণ্যের দাম অস্বাভাবিক থাকলেও এখন পর্যন্ত মূল্য স্থিতিশীল রয়েছে। তবে মুরগী ও গ্যাসের দাম কমেছে। কিন্তু ব্রয়লার মুরগীর মূল্য আরো কমাতে হবে বলে দাবী করছেন ক্রেতারা। এদিকে অনেকে বলছেন, সকল জিনিসের সেবা মূল্য বাড়লেও বেতন বাড়েনি কর্মজীবি মানুষের। সকল জিনিসের দাম নাগালের মধ্যে রেখে বেতন সমন্বয় করার দাবী জানিয়েছেন সাধারন  মানুষরা। 

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়