ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনিতে পুলিশ পরিচয়ে ডিম ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-৪-২০২৩ বিকাল ৬:৭

দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী উপশহর কপিলমুনিতে পুলিশ পরিচয়ে ডিম ব্যাবসায়ী রবিউল ইসলাম গাজী (৪৩)'র কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনিবাজারের পাইকারী ডিম ব্যবসায়ী ও নাজিরপুর গ্রামের এরশাদ গাজীর ছেলে। রবিবার কপিলমুনি তরকারি চাঁদনীতে প্রতিদিনের নেয় হাটের দিন বেঁচা- কেনা শেষে বাড়ীতে যাওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির নিকট পৌছালে ২ টি মটর সাইকেলে ৪ জন পথ রোধ করে পুলিশ পরিচয়ে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে। এরপর তাকে মটর সাইকেলে তুলে নিয়ে পাইকগাছা ও  ডুমুরিয়ার সীমান্তবর্তী এলাকার মাগুরখালী নামক ফাঁকা স্থানে নিয়ে তাকে মারপিট করে ও তার কাছে থাকা লক্ষাধিক টাকা ছিনতাই করে চলে যায়। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে বলে ভুক্তভোগী রবিউল জানান। এ ঘটনায় রবিউল অজ্ঞাত ৪ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি- সার্কেল ও রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাইকগাছা থানা ওসি রফিকুল ইসলাম বলেন, অপরাধীদের দ্রুত খুজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার