ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ৩-৪-২০২৩ বিকাল ৬:১০

মৌলভীবাজার শহরে কাউসার মিয়া(০৬) নামে এক হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।আজ (৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন।

গতকাল রাত আনুমানিক ১০টা ৩০মিনিটের  সময় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় শিশু কাউসার মিয়াকে একা রাস্তায় ঘুরাফিরা করতে দেখে একজন সিএনজি চালক শিশুটিকে থানায় নিয়ে আসে।

নারী শশুর বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু শিশু কাউসার মিয়া তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার 'বিট পুলিশ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। পরে এই ফেসবুক পোস্টের মাধ্যমে শিশুটির পিতা মৌলভীবাজার সদর থানায় যোগাযোগ করেন।
৩ এপ যাচাইপূর্বক শিশু কাউসার, পিতা- মনির মিয়া, মাতা- কল্পি বেগম, সাং- কাজীপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেটকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর