কুলাউড়ায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানাপুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন ওই ইউনিয়নের জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাজীপুরের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর থেকে ৮ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস ও নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন