ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ড. উর্মি বিনতে সালাম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:৪১

মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ড. উর্মি বিনতে সালাম। সোমবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে তিনি  সদ্য সাবেক জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছ থেকে দায়িত্ব নেন।

নবাগত জেলা প্রশাসক এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। দায়িত্ব গ্রহণকালে  উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক প্রমূখ।

ড. উর্মি বিনতে সালাম ১৯৮১ সালে পহেলা আগস্ট কুমিল্লা জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহাম্মাদ আব্দুস সালাম এবং মাতার নাম হালিমা আক্তার। ড. উর্মি বিনতে সালাম বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগে ন্যস্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াতে তার শিক্ষানবিশকাল অতিবাহিত করেন। এরপর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর একজন সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও, মন্ত্রীপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন।

নবাগত  জেলা প্রশাসক  ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার