ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হাকালুকির বুকে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৪:৩৭

এশিয়া মহাদেশের বৃহত্তম হাওর হাকালুকি‌। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমান হাওরের নৈসর্গিক সৌন্দর্য দেখতে। স্থানীয়দের পাশাপাশি দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে হাকালুকি হাওর  সবচেয়ে আকর্ষণীয় স্থান। অপরূপ রূপে আকৃষ্ট হাকালুকি হাওর পর্যটনের পাশাপাশি দেশের খাদ্য যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হাকালুকি হাওরে প্রতিবছরই ধান, ভুট্রা, সূর্যমুখী, সরিষা, বাদাম ভালো ফলন হলেও এবছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। মিষ্টি  কুমড়া চাষ করে ভালো দাম ও  লাভবান হওয়ায় খুশি প্রান্তিক কৃষকরা।

সরজমিনে হাকালুকি হাওরে  গিয়ে দেখা যায়, হাওরের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে আছে বড় বড় মিষ্টি কুমড়া। অধিকাংশ কুমড়া পেকে হলুদ রং ধরেছে। কৃষকরা কুমড়া তুলছেন। মিষ্টি কুমড়া তুলতে কৃষকদেরকে কৃষি শ্রমিক সহ পরিবারের সদস্যরা সহযোগিতা করছে। কৃষকদের সাথে থাকা পরিবারের ছোট সদস্য শিশুরা বেশি ওজনের কুমড়া তুলে আনতে পারছে না, তবু আনন্দের সঙ্গে জড়িয়ে ধরে টেনে টুনে স্তূপে এনে রাখছে। কৃষকরা ক্ষেতের পাশের রাস্তায় দাঁড় করানো রিকশা ভ্যানে ও নৌকায় এনে কুমড়া রাখছেন। সেই কুমড়া নিয়ে যাবেন বাজারে। বড় কুমড়াগুলোর ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার হাকালুকি হাওরে এবার ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।  চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে  প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে।

হাকালুকি হাওরের কুমড়া চাষি  মোঃ কালা মিয়া বলেন,  এ বছর হাওরে অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। বীজ ছাড়া কুমড়া চাষে তার কোনো বাড়তি খরচ হয়নি। ভালো লাভ পেয়ে খুশি লাগছে। এছাড়া কৃষকরা জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় তারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। নির্দিষ্ট সময়ে বাজারজাত করে লাভবান হওয়ায় সত্যিই ভালো লাগছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাজারে মিষ্টি কুমড়ার বিক্রি প্রায় শেষ। প্রতিদিন পাইকারি দামে হাওর থেকে এসে পাইকারি ব্যবসায়ীরা মিষ্টি কুমড়া ক্রয় করে। এসব কুমড়া দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়‌।

উপজেলা কৃষি অফিসার (অতি: দায়িত্ব) মোঃ মনোয়ার হোসেন বলেন, ‘উপজেলায় এবার ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে চাষীরা অনেক খুশী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর হাওরে সব ধরনের ফসল ভালো হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার