ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জবির রোভাররা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৪-৪-২০২৩ বিকাল ৫:১১
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ও দোকানের মালামাল রক্ষায় দোকানীদের সাথে কাজ করেন তারা।
 
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টায় বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই জবি রোভার স্কাউট গ্রুপের চার সদস্য ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের পানির পাইপ নির্বিঘ্ন করতে ও আগুণ নিয়ন্ত্রণে এক সাথে কাজ করেন তারা। পরে দোকানিদের মালামাল সরাতেও সাহায্য করেন স্বেচ্ছাসেবকরা।
 
স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. আশিকুজ্জামান, মুস্তাফিজুর রহমান, মিলন সরকার ও জাহিদ হাসান সৈকত।
 
মো. আশিকুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই আমরা চারজন রোভার ঘটনাস্থলে ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। রোভারিং এর মূলমন্ত্র হচ্ছে সেবা। যে কোনো পরিস্থিতিতে সকলের প্রয়োজনে সেবা দেওয়াই মূল লক্ষ্য।’
 
এদিকে বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। 

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ