ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় অবৈধ এক্সিভেটর আটক


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৩ রাত ১০:৩৬
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার  সদর ইউনিয়নে গোবিন্দহুদা ছটাংগার মাঠে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি  এক্সিভেটর আটক করেছে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়। বালু উত্তলনকারী হলেন উপজেলার চিৎলা গ্রামের মৃত হাজারী মোল্লার ছেলে গিয়াস উদ্দিন (৪৬)। 
 
স্থানীয় সুত্রে জানাগেছে গতকাল বিকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র দিকনির্দেশনায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস উপজেলার ছটাংগার কাতলামারী মাঠে অবৈধ ভাবে বালু উত্তলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন কিছু সংখ্যক অসাধু প্রভাবশালী বালু ব্যবসায়ী গোবিন্দহুদা ছটাংগার মাঠ, চিৎলা বুন্দাগাড়ী সহ ৬টি পয়েন্ট থেকে অবৈধভাবে শক্তিশালী এক্সিভেটর দিয়ে লাখ লাখ ঘনফুট বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এর মধ্যে বালুর পরিমানি বেশি। 
 
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস এর নেতৃত্বে দামুড়হুদা মডেল থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টা এক্সিভেটর আটক করে স্থানীয় ৫নং  ইউপি সদস্য মতিয়ার রহমান এর হেফাজতে রাখা হয়েছে। এসময় অবৈধ ভাবে বালু উত্তলনকারীগণ পালিয়ে যাই।  
 
এবিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান বলেন, গত আট দশ দিন ধরে বালু উত্তোলন করছ বলে সংবাদ পেয়েছি। অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি সবাই পালিয়ে গিয়েছে। সংবাদ নিয়ে জানা গেছে উপজেলার চিৎলা গ্রামের মৃত হাজারী মোল্লার ছেলে গিয়াস উদ্দিন এই বালু উত্তোলন করছে মর্মে জানা যায়। আমার কাছে উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস দুইটা মাটি বালু  উত্তোলনকারী এক্সিভেটর আমার হেফাজতে দিয়ে গেছে। কিন্তু কোন চাবি ছোড়ান পায়নি। মাঠের মধ্যে পড়ে আছে এক্সিভেটর দুটি। এখনো পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করেনি।
 
এ বিষয়ের দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস বলেন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়েছিলাম যে দেখি অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে। আমাদেরকে যাওয়ার সংবাদ পেয়েই বালু উত্তোলনকারীরা দুটি  এক্সিভেটর ফেলে রেখে তারা পালিয়ে গিয়েছে। বালি উত্তোলনকার এক্সিভেটর
 দুইটা হেফাজতে নিয়ে স্থানীয় মেম্বারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার হেফাজতে থাকবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির