মিরসরাইয়ের ৩৭ মাদ্রাসায় এমপি মোশাররফের অনুদান
মিরসরাইয়ের বিভিন্ন ধরনের ৩৭টি কওমি মাদ্রাসা ও এতিমখানার মাঝে ৭ লাখ টাকা অনুদান বিতরণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিধ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
মঙ্গলবার (৪ এপ্রিল) ৩টি ভেন্যু থেকে উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩৭টি মাদ্রাসার মাঝে এই অনুদান বিতরণ করা হয়।
নগদ অর্থ অনুদান বিতরণ কালে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, গত ৫২ বছর ধরে প্রতি বছর রমজানে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পরিবার থেকে ধারাবাহিকভাবে মাদ্রাসা ও এতিমখানা ভিত্তিক এই অনুদান বিতরণ হয়ে আসছে। এর আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পিতা এস রহমান এই অনুদান বিতরণ করতেন। তার অবর্তমানে পিতা এস রহমানের ধারাবাহিকতা বজায় রেখে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান প্রদান করেন।
অনুদান প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, এটি আমার বাবা এস রহমান দিতেন এখন আমি দিয়ে যাচ্ছি। আমার অবর্তমানে আমার সন্তান রুহেল এই দায়িত্ব পালন করবে এটা আমি উইল করে যাবো। আমরা গত ৫২ বছর যাবত সমর্থ অনুযায়ি মিরসরাইয়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। এই সহায়তা বংশ পরম্পরায় চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক