ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের সরকারি জমি ব্যক্তির নামে খারিজ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ৩:৫৭

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ দশমিক ১ একর সরকারি জমি গোয়ালঝার এলাকার সহিদুল ইসলামের নামে নামজারি (খারিজ) করে দেওয়ার অভিযোগ উঠেছে।যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার উপরে। সম্প্রতি খারিজ বাতিলের জন্য সহকারী কমিশনার বরাবরে আবেদন করেছেন স্থানীয় জসিম উদ্দীন নামে এক ব্যক্তি।

আবেদনে উল্লেখ করেন, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন ভুমি অফিসের অধীনে খাসমহল মৌজার জেএল নং ০৫, খতিয়ান নং ১৭৯। ১ একর ৬৮ শতক জমির রেকর্ডীয় মালিক কাউয়া সিংহ দাস,পিতা- বাদিয়া সিংহ দাস। তিনি লাওয়ারিশ হিসেবে স্বাধীনতা যুদ্ধের আগেই ভারতে চলে যায়। এস এ ১৭৯ খতিয়ানের ১ একর ৬৮ শতক জমি অর্পিত (খ)তফশীলের গেজেটভুক্ত ও সেনসাস তালিকাভুক্ত জমি।যেখানে সরকারের পূর্ণ স্বার্থ জড়িত আছে। ওই খতিয়ানের দুই দাগে ১ একর ১ শতক জমি নিজের স্বার্থের জন্য, গোয়ালঝাড় এলাকার সফিমদ্দীনের ছেলে সহিদুল ইসলাম ভূয়া ওয়ারিশান সার্টিফিকেট,ভূয়া মালিকের কাছে ক্রয় করে, ভূয়া দলিল দিয়ে অর্থের বিনিময়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে ম্যানেজ করে ব্যক্তি মালিকানায় ওই জমি খারিজ করে নেন।এ কারনে খারিজ কেসটি বাতিলের জন্য দাবী জানান তিনি।

জানা যায়, ২০১৬ সালে ওই জমি নিয়ে এক মামলায় সাতমেড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস আদালতে তদন্ত প্রতিবেদন দেয়,  নালিশী ১৭৯ নং খতিয়ানের জমি অর্পিত (খ) তফশীলের গেজেটভুক্ত জমি যেখানে সরকারের পূর্ণ স্বার্থ জড়িত রহিয়াছে।অভিযোগ রয়েছে ওই একই ভূমি কর্মকর্তা অর্থের বিনিময়ে সহিদুল ইসলামের নামজারি খারিজ আবেদনের ভিত্তিতে ২০২২ সালে খারিজ করা হয়। সহিদুল ইসলামের দাবী তিনি কাউয়া সিংহ দাস এর ওয়ারিশদের কাছে ক্রয় করে নিয়েছেন। সাতমেড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক জানান,সহকারি কমিশনার (ভূমি) নাই, আমরা দেখতেছি একটু সময় লাগবে। দেখে ব্যবস্থা নিচ্ছি। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে