ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীর খানখানাপুরে সন্ত্রাসীরা ঘর-বাড়ী ভাংচুর ও লুটপাট


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ৪:৫৫

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাড়ইপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা চাঁদার দাবীতে মিরাজ ভূঁইয়ার স্ত্রী রহিমা বেগম (৬০) এর ঘর-বাড়ী ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাজবাড়ী থানায় রহিমা বেগম অভিযোগ দায়ের করে।

তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। রহিমা বেগম জানান, গত ১৬/০১/১৯৯৭ সালে ৪ হাজার টাকার বিনিময়ে তার চাচা খলিল রাড়ীর নিকট থেকে ৪ শতাংশ জমি বাড়ী করার জন্য স্ট্যাম্পের মাধ্যমে নেয় মোট সাড়ে ১৩ শতাংশ জমির দখল নিয়ে বসবাস করে। উক্ত জমির উপর ঘর-বাড়ী তৈরী করে পুত্র সন্তান নিয়ে বসবাস করে। এলাকায় অভাবের তাড়নায় ৭/৮ বছর পূর্বে রহিমা নাবালক ৫ সন্তান নিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল মান্ডা এলাকায় চলে যায়। প্রতি মাসে ১ বার করে বাড়ীতে এসে ঘর-বাড়ী পরিস্কার পরিছন্ন করে পুনরায় আবার চলে যায়। গত ৪ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে কতিপয় সন্ত্রাসীরা তার বসতঘর ভাংচুর করে ও ঘর-বাড়ীর টিন পাশর্^বর্তী রেল-রাস্তার পাশে ফেলে আসে। রহিমা বেগমের অভিযোগ, সামেলা ও তার সন্তানরা (শামীম ও শাহিন) সহ কতিপয় সন্ত্রাসীদের সহায়তায় ঘর-বাড়ী রাতের অন্ধকারে ভাংচুর করেছে। এ ঘটনার পর তাকে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মোঃ জাফর আলী বিশ^াস জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
 
        

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ