মৌলভীবাজারে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
মৌলভীবাজারে ১৯২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ির নাম গোলাম সারওয়ার(৩১)। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় পৌরসভার গির্জাপাড়া এলাকা থেকে সদর মডেল থানার পুলিশ তাকে আটক করে। আটক গোলাম সারওয়ার মৌলভীবাজার সদর উপজেলার নড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে,মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর থানার এসআই খায়রুল বাশার পুলিশের একটি দল নিয়ে গির্জাপাড়া এলাকার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠের উত্তর পাশে অভিযান চালান।সেখান থেকে গোলাম সারওয়ারকে আটক করেন তারা। এ সময় তার কাছ থেকে ১৯২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য এক মাদক ব্যবসায়ী ৪০ পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।পুলিশ সূত্র বলছে,গোলাম সারওয়ার মৌলভীবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃত গোলাম সারওয়ার এবং পলাতক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মৌলভীবাজার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে