ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪৬৭ শিক্ষার্থী


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৫-৪-২০২৩ বিকাল ৫:৫৫
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ শিক্ষা উপকরণ ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম ফাতেমার সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ।
 
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান জানান, জনশুমারী ও গৃহ গণনা ২০২২ প্রকল্পের ট্যাবলেট (ট্যাব) সমুহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণের সিদ্ধান্ত হয়। সেই আলোকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণকারি ৪৬৭ জন শিক্ষাথীর মাঝে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্টপোষকতায় এ ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান