ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলায় ৫ম বারের মত শ্রেষ্ঠ হলেন কুলাউড়া থানার ওসি ছালেক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-৪-২০২৩ বিকাল ৬:১২
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক ৫ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল)  সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁকে সম্মননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।
 
জানা যায়, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে দোকান চুরির মামলার রহস্য উদঘাটন করে চোরাইকৃত ১৩টি মোবাইল ও ১টি মনিটর উদ্ধার, চোরাইকৃত মহিষের মাংস উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মার্চ মাসে ৫ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এদিকে কুলাউড়া থানার মোঃ বিল্লাল হোসেন শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার