নগরীর নিরালায় ডিএনসি’র অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার দুপুর ১১ টায় খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে খুলনা ডিএনসি’র সার্কেল ’ক’। খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ’ক’ সার্কেলের পরিদর্শক মো. বদরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে, আসামীর নাম (১) ফাতেমা আক্তার মনা (২৮), পিতা: মো. সাউদ আলম, মাতা; মিসেস সালমা বেগম,সাং-১১৬/৪৮(গ),০১ নং কাশেম সড়ক, থানা: সদর থানা, জেলা: খুলনা। তার কাছে থেকে একটি লাল রঙ্গের টিস্যু ব্যাগের মধ্যে থেকে অপিয়াম উদ্ভূত কোডিন মিশ্রিত ০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৭৫০০ টাকা। অভিযান পরিচালনা করেন ডিএনসি খুলনার সার্কেল ’ক’ এর ইন্সপেক্টর মো. বদরুল হাসান’র নেতৃত্বে এসআই মো.রাকিবুল ইসলাম, এএসআই মনজুর বাশারসহ ৫জন সিপাই ও ৩ জন আনসার। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করেন উপ-পরিদর্শক মো.রাকিবুল ইসলাম।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত