ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আগুয়ান-৭১ এর মেয়র প্রার্থী আব্দুল্লাহ চৌধুরী


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ১:৩২

জুন মাসের ১২ তারিখ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তরুন মেয়র প্রার্থী হতে চলেছেন আগুয়ান-৭১ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রেস বিজ্ঞপ্তি প্রেরণের মাধ্যমে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিজ্ঞপ্তি অনুসারে, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আগুয়ান-৭১ থেকে মেয়র পদে প্রার্থিতা করবেন আগুয়ান-৭১ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী (২৫)। দীর্ঘ ১০ বছর যাবৎ খুলনার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং সামাজিক আন্দোলনে নেতৃত্ব দানকারী এই তরুণ আশিয়ান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী । ইতোপূর্বে তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মোঃ আব্দুল্লাহ চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্গত ৬ নং ওয়ার্ড, দৌলতপুর থানার বাসিন্দা। ইতোপূর্বে আগুয়ান-৭১ সিটি কর্পোরেশন থেকে বেহাত হতে চলা অধিকারগুলোকে পুনরুদ্ধারের লক্ষ্যে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। আগুয়ান-৭১ বিশ্বাস করে খুলনা সিটি কর্পোরেশনের মূল চালিকাশক্তি খুলনা শহরের নাগরিকগণ। সিটি কর্পোরেশনে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণ, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও নাগরিকদের ভোগান্তি কমিয়ে নগরীর উন্নয়ন আগুয়ান-৭১ এর মূল লক্ষ্য। 
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে চলেছে। বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের লক্ষ্য ও গতিমাত্রা তুলে ধরেছে। 

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়