ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গুচ্ছ থেকে বেরিয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নিজস্ব প্রক্রিয়ার ভর্তি কমিটি গঠন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ২:৮

সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থায়পনায় ভর্তি পরীক্ষার  জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে।

একাডেমিক কাউন্সিলের সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ একাডেমিক কাউন্সিলে আমরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি পরীক্ষার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে উপাচার্য স্যারকে আহবায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ট্রেজারার ও বাকি ৬ ডীনকে সদস্য করা হয়েছে।

আইনুল ইসলাম আরো বলেন, তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞানের জন্য এ ইউনিটে, কলা ও সামাজিক বিজ্ঞানের জন্য বি ইউনিট ও বানিজ্যের জন্য সি ইউনিটে পরীক্ষা হবে। লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীনকে এ ইউনিটের আহবায়ক,  বি ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনকে আহবায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডীনকে সি ইউনিটের ডীন করা হয়েছে। দ্রুতই কমিটি পূর্ণাঙ্গ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গুচ্ছ থেকে বের হওয়ার আন্দোলন সফল হলো।

এর আগে গত ৩ এপ্রিল নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধন করে শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে উপাচার্যের কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য  কমিটি করার আহ্বান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ