রাজনগরে একশো প্রান্তিক কৃষক ও খামারিদের ভেড়া উপহার
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একশো প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে ২টি করে ভেড়া উপহার দেওয়া হয়েছে।উপজেলার হাকালুকি হাওর তীরবর্তী ৩টি ইউনিয়ন ফতেহপুর ইউনিয়ন, মুন্সিবাজার ইউনিয়ন, উত্তরভাগ ইউনিয়নের মধ্যে প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে ৩ ধাপে ভেড়া উপহার দেওয়া হয়েছে।
উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিগত প্রথম ধাপে ফতেহপুর ইউনিয়নের ৫০ জন প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে ১০০ টি ভেড়া উপহার দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় ধাপে মুন্সিবাজাব ইউনিয়ন ও উত্তরভাগ ইউনিয়নে আরও ১০০ টি ভেড়া উপহার দেওয়া চলমান।
হাকালুকি হাওরের তীরবর্তী তিনটি ইউনিয়নের প্রান্তিক কৃষক ও খামারিদের জীবনমান অত্যন্ত কষ্টের। এসব কৃষক ও খামারিদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সচ্ছলতার জন্য প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক একশো পরিবারকে ২০০টি ভেড়া উপহার দেওয়া হয়েছে।রাজনগর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভেড়া উপহার প্রদান অনুষ্ঠানে রাজনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর উপজেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।
ফতেহপুর ইউনিয়নের প্রান্তিক খামারি জমির আলী বলেন, আমার পূর্বে কিছু ছিল না এখন ভেড়া লালন-পালন করে আমি নিজের অভাব গোছাতে পারবো।কৃষক আইয়ুব মিয়া বলেন, আমার একটা ছাগল, এখন ২টি ভেড়া পাওয়ায় আমি খুশী, বাচ্চা দিলে দুধ খেতে পারবো।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, সরকার কতৃক প্রান্তিক কৃষক ও খামারিদের জীবন মান উন্নয়নের জন্য নিয়মিত পদক্ষেপের মধ্যে এটি একটি পদক্ষেপ। ভবিষ্যতে রাজনগর উপজেলায় কৃষকদের জীবন মান বৃদ্ধির জন্য বেশি - বেশি গবাদিপশু,হাঁস মুরগী, ভেড়া -ছাগল উপহার দেওয়ার আমার চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন