জবিতে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের নবীনবরন ও ইফতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলা শিক্ষার্থীদের সংগঠন ও চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের নবীনবরন ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল ) রাজধানীর লক্ষীবাজারে একটি কমিউনিটি সেন্টারে নবীনবরন, ইফতার ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা (সিআইপি), ঢাকা মেট্রোপলিটনের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মো জাফর হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিনা মমতাজ, প্রভাষক মো মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশন ম্যানেজিং ডাইরেক্টর সভাপতি মো ইখলাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখলেসুর রহমান (রিপন), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহিম ফরাজি, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো মাসুম বিল্লাহ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো মোফাজ্জেল হোসেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত