ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ২:৫৪

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি,সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ   সংগঠন এ অবস্থান কর্মসূচি পালন করেন।শনিবার (৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ  উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে উপজেলা বিএনপির আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম চৌধুরী ময়ুন।মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি,জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ প্রমূখ। এসময় জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী,কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাছিন আফরোজ চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান, স্বর্ণপদক প্রাপ্ত বাবু  পুষ্প কুমার কানু,উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু,যুগ্ম-আহবায়ক আলম পারভেজ চৌধুরী সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অবস্থান কর্মসূচি থেকে বক্তারা নিত্য প্রোয়জনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন, বর্তমান সরকারের পদত্যাগ নিরপরাধ আলেমদের মুক্তি ও  নিরপেক্ষ নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর