ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষন মহড়া


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ৩:২৪

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বেলা ১১ টায় থানা চত্বরে বিভিন্ন সময়ে আকস্মিক অগ্নিকান্ডে বিচলিত না হয়ে  কিভাবে সহজেই আগুন নেভানো যায়, সে বিষয়ে কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মোঃ ছয়ফুল ইসলাম ও লিডার শফিউল ইসলাম। অগ্নি নির্বাপন কৌশলগত প্রশিক্ষণে অংশ নেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল গনি, সাব ইন্সপেক্টর আব্দুল মমিন, মাসুদ রানা, মোকারম হোসেনসহ সকল ফোর্সসহ গৃহিনী নাসিমা পারভীন প্রমুখ। জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ণ স্থানে এই অগ্নি নির্বাপন মহড়া পরিচালিত হয়ে থাকে বলে সাব অফিসার ছয়ফুল ইসলাম জানান। এই কার্যক্রম কে আরও বেগবান করতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গ্রাম পর্যায়েও এই মহড়া পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এমএসএম / এমএসএম

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও

‎কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক