জুড়ীতে হাতি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মৌলভীবাজার জেলার জুড়ীতে হাতি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হাতির মালিক। শনিবার (৮ এপ্রিল) দুপুরে জুড়ী মিডিয়া সেন্টারে জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত মাতাব উদ্দিনের ছেলে মোঃ কিবরিয়া অভিযোগ করে বলেন, গত ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত "হাতি দিয়ে অমানবিক কাজ চলছে" এমন শিরোনামে কয়েকটি অনলাইন ও জাতীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও যুগান্তরে সঠিক সংবাদ প্রকাশ করা হলেও NS News tv bd এর জুড়ী প্রতিনিধি তাজুল ইসলাম ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আল আমিন আহমেদ একটি কুচুক্রি মহলের ইন্দনে আমার বাবা মরহুম মাতাব উদ্দিন ও চাচা আসুক উদ্দিনকে মালিক সাজিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে। প্রকৃতপক্ষে আমাদের পরিবার এ হাতির মালিক নই। আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উক্ত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে মতিউর রহমান চুনু বলেন, মরহুম মাহতাব উদ্দিন ও আসুক উদ্দিন উপজেলার সম্ভ্রান্ত হাজী ইনজাদ আলী পরিবারের সন্তান। মূলত এ পরিবারের সম্মান নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহলের ইন্ধনে NS News tv bd এর জুড়ী প্রতিনিধি তাজুল ইসলাম ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আল আমিন আহমেদ মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এর সুষ্ঠ ও ন্যায় বিচার দাবি করছি। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনে আদালতের দারস্ত হব। সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন মো: মঈন উদ্দিন টুনু।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied