হরিপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৪টি ঘর, ১টি গরু ও ৩টি ছাগলসহ ঘরের সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে আজ শনিবার (৮ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্থ ঐ পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবারসহ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার দনগাঁও কোয়ালিম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে দনগাঁও কোয়ালিম গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আইনুল হকের বসতবাড়ির গরুর ঘর থেকে কয়েলের আগুন থেকে সুত্রপাত হয়। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আইনুল এবং তার ভাই জহির উদ্দিনের বসতবাড়ির ৪টি ঘর, একটি গরু,৩টি ছাগলসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। চেষ্টা করে গ্রামবাসি আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুলসহ আমি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে ঐ পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার, নগদ অর্থ প্রদান করেছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied