ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ণাঢ্য বৈসু শোভাযাত্রা অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৪-২০২৩ বিকাল ৫:১৭

‘চিনি হুকুমু, চিনি সিনিমুং’ অর্থাৎ ‘আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’র উদ্যোগে খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈসু উৎসব -১৪৩৩ ত্রিপুরাব্দ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮) এপ্রিল সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ ঐতিহ্যবাহী নানা ধরনের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন ও আলোচনা সভা শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জোন কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, বাত্রিকস সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠুসহ ত্রিপুরা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ