ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভোট নিয়ে কুরুচিপূর্ণ অডিও ভাইরাল

উপজেলা আওয়ামী লীগ সভাপতির বহিস্কারের দাবীতে মানববন্ধন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৮-৪-২০২৩ বিকাল ৫:২০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে কুরুচিপূর্ণ অডিও ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব তালুকদারকে দল থেকে বহিস্কারের দাবীতে শনিবার বেলা ১০ টায় ভাবলাতলা বাজার নিউ মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধূলাসার ইউনিয়ন আয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তব্য দেন ধূলাসার ইউনিয়ন আয়ামীলীগের আহবায়ক, মনিরুজ্জামান খালিফা, আয়ামীলীগের সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার, মো. বাহাদুর ভূঁইয়া ইউপি সদস্য, মো. মশিউর রহমান, মিজানুর হাওলাদার সাহিদুল ইসলাম, মাইনউদ্দিনদালাল প্রমুখ। 
ভিডিও ক্লিপে সাবেক প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, আর বর্তমান এমপিতো রাতের ভোটে হইছে। বর্তমান এমপি মহিব্বুর রহমানকে নিয়ে মাহবুব তালুকদারের এমন বেফাস মন্তব্যের অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুসে ওঠেন নেতাকর্মীরা। ডালবুলগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমানকে শাসাতে গিয়ে এমন মন্তব্য করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব তালুকদার। 

এর আগে গতকাল শুক্রবার শেষ বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।  

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’