ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বর্ণ প্রতারকচক্র গ্রেফতার নিয়ে রাণীশংকৈল ওসির প্রেস ব্রিফিং


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-৪-২০২৩ রাত ৮:৫৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম শনিবার (৮ এপ্রিল) দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে ওসি তার লিখিত ও মৌখিক বক্তব্যে দেন। বক্তব্যে তিনি গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় সীমান্তবর্তী কোচল গ্রাম থেকে ৮ জন স্বর্ণ প্রতারককে গ্রেফতার বিষয়ে বিস্তারিত তথ্য দেন। ওসি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতারকদের গ্রেফতার করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- ১. রুমা আক্তার (৩৫), স্বামী- মো: তসলিম, গ্রাম- শাহার, পীরগঞ্জ। ২. বর্ণা আক্তার (২৫)৷ স্বামী-মোস্তফা, গ্রাম- কোচল, রাণীশংকৈল। ৩. আমেনা বেওয়া (৭০) স্বামী- ফজর আলী, গ্রাম - কোচল,রাণীশংকৈল। ৪. রূপালি ( ২৭) স্বামী- রুবেল গ্রাম-কোচল, রাণীশংকৈল। ৫. পারুল আক্তার (১৯) পিতা- মো: বাবুল গ্রাম- কোচল,রাণীশংকৈল। ৬. মো: বিপ্লব (২২) পিতা- শহিদুল গ্রাম- কোচল, রাণীশংকৈল। ৭. সুমন (২৫) পিতা আব্দুস সালাম, গ্রাম- কোচল, রাণীশংকৈল ৮. মারুফা পিতা মৃত- আব্দল খালেক গ্রাম- কোচল। 
এটি একটি সংঘবদ্ধ চক্র যাতে আরো সদস্য থাকতে পারে। এরা দীর্ঘদিন ধরে এলাকায় লোকজন ভুলিয়ে ভালিয়ে ভুয়া সোনার মূর্তি ও অন্য দ্রব্যাদি বিক্রি করে প্রতারণা করে আসছিল। ওসি (তদন্ত) মহসিন ও সঙ্গীয় ফোর্স তাদেরকে বাড়ি থেকে উল্লিখিত সময়ে গ্রেফতার করে। তাদের নামে থানায় ২টি পৃথক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ (৮ এপ্রিল) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির