ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

হাওরে অধিকাংশ জমি এখন ব্লাস্ট রোগে পুড়ছে কৃষকের সোনালী স্বপ্ন


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ৮-৪-২০২৩ রাত ৯:২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এবার বোর ধানের বাম্পার ফলন হলেও উপজেলার বিভিন্ন এলাকায় বোর ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়ে, সোনালী স্বপ্ন পুড়ে,দিশেহারা করে ফেলেছে কৃষকদের।এ রোগে আক্রান্ত হয়ে কৃষকের ফসল পুড়ে নষ্ট হবার উপক্রম। কৃষি বিভাগের পরামর্শে বালাই নাশক প্রয়োগ করেও কোন প্রকার প্রতিকার পাওয়া যাচ্ছে না কৃষক।
 
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় হাওর অধ্যুষিত তাহিরপুর উপজেলায় চলতি বোর মৌসুমে ছোট-বড় ২৩ হাওরে,১৭হাজার ৪শত ২০ হেক্টর জমিতে বোরধানের চারা রোপন করা হয়েছে।
 
শনিবার (৮এপ্রিল) দুপুরে উপজেলার পালই হাওর,ফিংড়ার দাইড়, লতিফপুর, কাউকান্দি চক ও খাউজ্যাউরী হাওরসহ কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে, এই সমস্ত এলাকায় বি-২৮ ও বি-২৯ জাতের ধানে এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে।প্রত্যাশানুযায়ী ফলন না পাওয়ায় দুশ্চিতায় পড়েছে কৃষক। 
 
উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামের ভূক্তভোগী কৃষক রিপসান হাবিব এর সঙ্গে কথা বলে জানা যায় আগে ধরছে পোকায় এখন ধরছে সাদা মাইস্কা ধান গাছের আগাটা ভাঙ্গিয়া হেলিয়া ফেলে, ধানের পাতা সহ ধানের রং সাদা থাকলেও  ভিতরে চাল নাই,ব্লাস্ট নামক এই রোগটি প্রায় দশ দিন ধরে এলাকার বি-২৮ ও বি-২৯ জাতের ধানে ছড়িয়েছে,। তিনি লতিফপুর হাওরে ২০ একর জমিতে বি-২৮ ও বি-২৯ সহ বিভিন্ন জাতের ধান চাষাবাদ করেছেন এর মধ্যে দুই একর বি-২৮ ও বি-২৯ জাতের ধানে এ রোগ আক্রমণ করায়  সোনালী ফসল নষ্ট হয়ে গেছে। 
 
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের কৃষক বকুল মিয়া জানান,, হাওরে বিআর-২৮ ও ২৯ ধান দুটিই করছি ধাপেধাপে কয়েকবার ঔষুধ দিছি কিন্তু কোন কাম হয় নাই।
 
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা  বলেন,বোরো ধানের জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার ও দিনে গরম ও রাতে ঠান্ডা এবং শিশির ভেজা সকাল,গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ব্লাস্ট রোগ দেখা দেয়।তবে শুরুতেই এর প্রতিষেধক দিলে প্রতিরোধ করা যায়।ধানে রোগ বালাই ও পোকাদমন রোধে গনসচেতনা এবং কৃষকদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সভা সেমিনার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ