ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড গড়তে চান গিয়াসউদ্দিন মোল্লা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৪-২০২৩ দুপুর ৪:১১
ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড নিয়ে কাজ করতে চান গাজীপুর সিটি করপোরেশন এর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক সফল কাউন্সিলর ও অত্র ওয়ার্ড আ.লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা। বিগত পাঁচ বছরে অবহেলা ও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দারা। 
 
এই ওয়ার্ডটি পূর্বে সাবেক কাশিমপুর ইউনিয়নের মধ্যে ছিলো। ২০১৩ সালে সর্বপ্রথম  গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পর বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন গিয়াস উদ্দিন মোল্লা। তৃতীয় বারের মতো গাজীপুর সিটি করপোরেশন এর তফসিল ঘোষণার পর ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। অলিতে গলিতে এমনকি বিভিন্ন পোশাক কারখানায়ও চলছে নির্বাচনী আলোচনা। আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ এই সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
 
বিগত ৫ বছরে এই ওয়ার্ডটিতে সড়কের কিছুটা উন্নয়ন হলেও পরিকল্পনার অভাবে বেশিরভাগ সময় যানজট লেগে থাকে রাস্তা গুলোতে। সম্ভাব্য এই কাউন্সিলর পার্থী বলেন, এই ওয়ার্ডে মাদকের কারণে তরুণ ও যুবসমাজ ধ্বংসের পথে। তিনি আরো বলেন, এই ওয়ার্ডে এখনো ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লাগেনি। আমি আগে থেকেই এলাকার মানুষকে পাশে নিয়ে উন্নয়নের কাজ করছি। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ-যুবকদের রক্ষা করে জাতি গঠনে কাজ করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি । ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড গঠনে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান এই প্রার্থী। উল্লেখ্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২৭ এপ্রিল, প্রত্যাহার ৮ মে, প্রতিক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ হবে ২৫ মে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার