রাজস্থলীতে টিসিবির পণ্য ন্যায্য মূল্য দামে বিক্রি শুরু
এখন সারাদেশব্যাপী রমজান উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে শুক্রবার (৭ এপ্রিল) হতে শুরু টিসিবির ন্যায্য মূল্য দাম পণ্য বিক্রি কার্যক্রম।রাজস্থলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) আবু হেলাল জানান, সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এদিন উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১ হাজার ১ শত ৬৩ জন এবং ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এলাকায় ১ হাজার ২ শত ৬৩ জন টিসিবির কার্ডধারীকে ৪শত ২০ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।
এদিকে রবিবার সকাল সাড়ে ১০ টায় গাইন্দ্যা ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । এসময় তিনি উপকারভোগীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময় তিনি বলেন,স্বল্প আয়ের ১ কোটি মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে তুলে দিতে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় আজ রাজস্থলীর ২ টি ইউনিয়নে টিসিবির পণ্য তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এই পণ্য বিতরণ করা হবে তিনি জানান। পরিদর্শনকালে রাজস্থলী উপজেলা পিআইও আবু হেলাল,ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান , ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, নুরুল আলম মেম্বার, ক্যাসাচিং মেস্বার, জয়নুল তালুকদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied