হুবহু দলিলেই খতিয়ান অথচ বালামে নেই কোন রেকর্ড -নেপথ্যে দালাল চক্র
চট্টগ্রামের সাতকানিয়ায় রেজিষ্ট্রী অফিস থেকে একটা সহিমরি দলিল নিয়ে সাতকানিয়া উপজেলা ভূমি সহকারি কার্যালয় থেকে একটি নামজারী খতিয়ান সৃজিত হয় নিয়ম অনুযায়ী। তবে হুবহু যে সহিমরি দলিল দিয়ে নামজারী খতিয়ান সৃজন হয় সেই দলিলের দাতা গ্রহীতা মৌজা দাগ কিছুই মিল নেই উপজেলা রেজিষ্ট্রেশন অফিসের মূল বালামে! একই নাম্বারের দলিলটি আরেক ইউনিয়নের আরেজন দাতাও গ্রহীতা আরেক মৌজার। প্রশ্ন ওঠেছে হুবহু দলিলের সহিমরি বানানোর সাতকানিয়া রেজিষ্ট্রেশন অফিসে সেই কর্তারা কারা?
এবং ওই জাল দলিলেই সৃজন করা খতিয়ানের নেপথ্যে ভূমি অফিসের সেই দালাল চক্র কোনটা? সোমবার(১০ই এপ্রিল) সকালে সাতকানিয়া উপজেলা ভূমি সহকারী অফিস এবং উপজেলা রেজিষ্ট্রেশন অফিস কার্যালয়ে সরেজমিনে গিয়েও এমন কোন প্রশ্নের উত্তর মেলেনি। বলা হচ্ছিল উপজেলার সোনাকানিয়ার ৩নং ওয়ার্ডের তাতী পাড়ার মৃত আলী আকবরের ছেলে নাছিম আলীর কথা।
তিনি ২০১৭সালের ৩১শে জুলাই সাতকানিয়া রেজিষ্ট্রেশন অফিসেও যায়নি তবুও তার জায়গা বেচা বিক্রি হয়ে গেল পরবর্তীতে তার বিপরীতে খতিয়ানও সৃজন হলো সে কিছুই জানেনা এই গায়েবী পর্ব সম্পর্কে।
কিন্তু ২০২১সালে তার পৈতৃক জায়গা একই এলাকার মৃত টুনু মিয়ার ছেলে নুরুল ইসলাম নুরুল আলমরা দখলের পায়তার করলে তারা ধমক দিয়ে একটি দলিলের সহিমরি এবং একটি নামজারী খতিয়ান দেখালে চমকে যান নছিম আলীও তার পুত্র রফিকরা। সেই থেকে শুরু হয় দলিলের আসলেই শুরুটা কোথায় আর নামজারী খতিয়ানের ইতিহাসটা কী?
উপজেলা রেজিষ্ট্রেশন অফিসে গেলে মূল বালামে নাছিম আলীর দেয়া ২০১৭সালের ৩৮৩২ নং দলিলের খোঁজ নিলে অফিস কর্তৃপক্ষ ওই নাম্বারের দলিল খোঁজে দেখেন সোনাকানিয়া ইউনিয়নেই ওদিন কোন দলিল সৃজন হয়নি ওই দলিলের দাতা গ্রহীতা সকলেই চরতীর!কিন্তু ওই দলিলেই জায়গা চলে যাচ্ছে সূদুর সোনাকানিয়ার ৩নং ওয়ার্ডেই।
এমন নজিরবিহীন কর্মকাণ্ডের বিষয়ে সাতকানিয়ার সাবরেজিস্টার মো:জাহাঙ্গীর ইসলাম বলেন এটা আমাদের অফিসের কোন কারসাজি নেই,সহিমরি দলিলটা দিয়ে কিভাবে নামজারী খতিয়ান তৈরী করলো তা ভূমি অফিসই জানবে,এদিকে রেজিষ্ট্রেশন অফিসের কর্মকর্তা মো:শাকিলও একই কথা বলেন-তিনি বলেন ওই দলিলটা ধরলেই বুঝা যাচ্ছে নকল দলিল এই বিষয়ে আমরা বলব দলিলটা আমাদের তৈরী করা নয় এটা অন্য একটা চক্রের হতে পারে।এদিকে ওই জাল দলিল দিয়ে সুক্ষ ভাবে তৈরী হয় সোনাকানিয়া মৌজার ৪৭১২নং সৃজিত খতিয়ান যাহার নামজারী জমা ভাগ মামলা নং ০৩/২০২০।
সাতকানিয়া উপজেলা ভূমি সহকারী অফিসে গেলে নাজির কামরু বলেন- আমরা তো এমন জালিয়াতির নজরি তো আগে কোথাও দেখিনি তবে প্রকৃত দলিল যেহেতু না সেহেতু আমরা নামজারী জমা ভাগ মামলাটি বের করে সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।
অপরদিকে সাতকানিয়ার একাধিক বাসিন্দা বলেন-,রেজিষ্ট্রেশন অফিস আর ভূমি অফিসের দালালচক্র মূলত একটাই, এই চক্র থেকে অনৈতিক সুবিধা নিয়ে দুনো অফিসের কিছু কর্মকর্তা কর্মচারী এই প্রতারণা কাজ করতে সিদ্ধহস্ত।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন