দখল আর দূষণে মরে যাচ্ছে রায়গঞ্জের সরস্বতী নদী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদীর শাখা সরস্বতী নদীটি পানি শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে।দীর্ঘদিন ধরে খনন না করায় দখল নিয়ে এই নদীর বুকজুড়ে চলছে নানা ধরনের ফসলের চাষাবাদ এতে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি।
সেচের অভাবে নদীর দুই পাড়ের জমিগুলোতে ফসল ফলাতে পারছেন না স্থানীয় কৃষকরা।সরকার নদীটি খননের উদ্যোগ নিলে পাল্টে যেতে পারে এই এলাকার কৃষি চিত্র।সরেজমিনে গিয়ে দেখাযায় উপজেলার নলকা ইউনিয়নের কুমাজপুর মৌজার সাহেবগঞ্জের মুরাদপুর গ্রাম থেকে সরস্বতী নদীটি শুরু হয়ে অন্য উপজেলায় ঢুকে পড়েছে।দীর্ঘ পথ ঘুরে এলে নাদীটিতে মাটি পড়ে ভরাট হওয়ায় কিছু প্রভাবশালী ব্যক্তি নদী দখল নিয়ে ঘর তুলছে ও বিভিন্ন ধরনের চাষাবাদ করছে। একদিকে শুকনো মৌসুমে নদীর তীরবর্তী কৃষকেরা পানির অভাবে ফসলী জমিতে সেচ দিতে পারছেনা।আর বর্ষা মৌসুমে নদীটি ভরাট হয়ে এলাকা প্লাবিত হলেও নদীতে পানি থাকে মাত্র এক মাস। এরপর নদীটি আবার সেই মরা খালেই পরিণত হয়।নলছীয়া গ্রামের জলিল মিয়া, ও আদর্শ গ্রামের রফিকুল ইসলাম জানান' নদীটি দখল আর দূষণের কারণে সরু হয়ে গেছে।কয়েক বছর আগেও নদীর অধিকাংশ স্থানের গভীরতা ১৫-১৬ ফুট ছিল।এখন সেই গভীরতা কমে ৫-৬ ফুট হয়েছে।বর্ষা মৌসুমে কিছু সময় পানি থাকলেও বাকি সময় শুকনা খটখটে থাকে।পানি না থাকায় নদীর বুকে জেগে ওঠা চরে যার যার জমির সামনের জায়গায় দখল নিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছেন।নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন,সরস্বতী নদীটি খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দিয়েছে।রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডল জানান, সরস্বতী নদীটির বিষয়ে আমার জানা ছিলনা। বিএডিসির কর্মকর্তার সাথে আলোচনা করে নদী খননের ব্যবস্থা করব।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ
রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি
Link Copied