সম্প্রীতি থাকলে উন্নয়ন দূত গতিতে এগিয়ে যাবেঃ গুইমারায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গুইমারা উপজেলায় শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর।
১০ এপ্রিল সোমবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, “গুইমারা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ্ম ত্রিপুরা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস ও সভাপতির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা বলেন, গুইমারা নতুন উপজেলা হওয়ায় অবকাঠামোগত সমস্যা থাকায় জনগণের কাঙ্খিত সেবা ও সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাজের সমস্যা হচ্ছে। তাই সমস্যা দূরীকরণের দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শান্তি ও সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। গুইমারা উপজেলার সমস্যাগুলো দূত সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ