খাগড়াছড়িতে পাহাড় কাঠার মহোৎসব
খাগড়াছড়িতে চলছে পাহাড় কাঠার মহোৎসব। ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক পাহাড় কাটা হয়েছে। পাহাড়ের মাটি কেটে বিক্রি, আবাস্থল গড়ে তোলা, গভির খাদ ভরাট করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা ৬-এর (খ) স্পষ্ট বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।
সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই জেলার মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, গুইমারাসহ বিভিন্ন উপজেলায় কাটা হচ্ছে পাহাড়। এছাড়াও ফসলী জমি থেকে অবাদে মাটি উত্তোলন করে বিক্রয়ে মেতে উঠেছে মহলটি। কিন্তু এসব অবৈধ কাজ প্রশাসন দেখেও না দেখের ভান করছে। পাহাড় খেকোদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহল।
সিন্দুকছড়ি, তৈকর্মা, যৌথখামার, কালাপানি ও গুইমারা সদরের বিভিন্ন স্থানে অনুমতি বিহীন পাহাড় কেটেই যাচ্ছে। এভাবে পাহাড় কাটতে থাকলে আসছে বর্ষার মৌসুমে পাহাড় ধ্বসে প্রাণহানীর ঘটনা ঘটার আশঙা রয়েছে বলে জানান এলাকাবাসী।
এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতেও পারছেন না। প্রভাবশালী মহল ও মাটি ব্যবসায়ীরা ক্ষমতার দাপট ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড়ের মাটি কেটে সাবাড় করে ফেলছে। ফলে পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, আইন অমান্য করে পাহাড় কাটা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে ।
গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, মাটিকাটার বিষয়েটি শুনেছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ