ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে আড়াই বছরেও শেষ হয়নি "বৃন্দারঘাট সেতুর কাজ"


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৪:২৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে দীর্ঘ আড়াই বছরেও শেষ হয়নি একটি সেতুর কাজ ।  উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় ও কাশিনগর এলাকায় জুড়ী নদীর ওপর নির্মাণাধীন ‘বৃন্দারঘাট সেতুর’ কাজ ফেলে রাখার অভিযোগ উঠেছে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মনির ট্রেডার্সের' বিরুদ্ধে। ওই প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামান  ভোলা পৌরসভার মেয়র হওয়ায় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সেতুর কাজ বন্ধ রেখেছেন। এ নিয়ে  এলাকাবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জুড়ী উপজেলা কার্য্যালয় সূত্র জানায়, ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে  ২০২০ সালের ২৬ অক্টোবর ৬০ মিটার দীর্ঘ ওই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৩২ শতাংশ। উদ্বোধনের পর আড়াই বছরে উভয় পাশের পিলারের কাজ ছাড়া আর কোন কাজ না হওয়ায়  এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।‌ সূত্র আরো জানায়, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এলাকার মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এ অবস্থায় গত বছরের ২২ সেপ্টেম্বর টেন্ডার বাতিলের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছে‌ এলজিইডি জুড়ী উপজেলা কার্য্যালয়।‌

এলাকাবাসী জানান, বিন্দারঘাট সেতুর উভয় পাশের বটনিঘাট, পাতিলাসাঙ্গন, রানীমুড়া,  ছুটিয়াবাড়ি, কাশিনগর ও  নয়াগ্রাম এলাকার হাজারো মানুষ প্রতিদিন নৌকা যোগে পারাপার হয়। এছাড়া শত শত শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করে নৌকা দিয়ে। পারাপারের সময় শিক্ষার্থী সহ অনেকেই বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন নিয়মিত।আলাপকালে এলাকার  অনন্ত চন্দ্র, জয়ন্ত চন্দ্র ও রিংকু দাশ বলেন, বিন্দরঘাট সেতুটি আমাদের দীর্ঘদিনের প্রানের দাবি। মাননীয় পরিবেশ মন্ত্রী আমাদের কে সেতুটি দিয়েছেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে সেতুটির কাজ আটকে আছে। অচিরেই সেতুটির কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ঠিকাদার মনিরুজ্জামানের মুঠোফোনে বার বার ফোন দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।উপজেলা এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাশ বলেন, বারবার বলার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে না। কাজটি যাতে দ্রুত হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয় সাংসদ ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন (বক্তব্য) বলেন, সেতু নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার বিষয়টি উল্লেখ করে তাদের টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি  নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের  নির্দেশনা দেওয়া হয়েছে  বলে জানান।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার