নাগরপুরে মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল, ২০২৩ খ্রি.)সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এবং এই বিতরণ অনুষ্ঠান সারা রমজান মাসে চলমান থাকবে, ইনশাআল্লাহ। কুরআন বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ অধ্যক্ষ মো.আনিসুর রহমান,প্রভাষক মোহাম্মদ আলি আকতার,মে.জে.,মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এম.এ.সালাম,নাগরপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ খতিব হাফেজ লতিফ মিয়া,বিএমএসএস কেন্দ্রীয় সহ সম্পাদক সাংবাদিক আমজাদ হোসেন রতন,মেডিকেল অফিসার(হোমিও) ডা.কাউছার খান, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর সাধারন সম্পাদক মো.আজিজুল হক,সহ সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল রহমান বাবু,হাফেজ বেলাল প্রমূখ।
এই পবিত্র কুরআন বিতরণ শেষে ডা.এম.এ.মান্নান জানান,যারা কুরআন পড়তে জানেন এবং যারা কুরআন শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ হাতে দিয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান থাকবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় সারা মাস ব্যাপি ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম চালু আছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে সারা দেশের ন্যায় ৭৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাঙ্গলকোটে চলমান লোডশেডিং পরীক্ষার্থীদের দুর্ভোগ
সন্ধ্যা ৭টার পর অভিযান অভয়নগরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি বন্ধ
আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু
কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
তালায় ধানের বাম্পার ফলন তবুও দুশ্চিন্তায় কৃষক
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মনোহরগঞ্জে এলপিজির সংকট - দ্বিগুণ দামে বিক্রি
মুকসুদপুর এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা
ধুনটে মউশিক শিক্ষক সমন্বয় সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Link Copied