ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মাগুরা জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মোস্তাফিজুর রহমান স্বপন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৫:৪০
মাগুরা জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান স্বপন।বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশপ্রাপ্ত কমিটিতে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক  সম্পাদক নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান স্বপন। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সংশোধিত কমিটি অনুমোদন হওয়ার পর থেকে তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখতে পাওয়া যায়।এ বিষয়ে তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ২০০১ সাল থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার নির্যাতন উপেক্ষা করে যারা রাজপথে আওয়ামীলীগকে টিকিয়ে রেখেছিলো যারা বিএনপি-জামায়াতের রক্ত চক্ষু উপেক্ষা করে আওয়ামীলীগকে সুসংগঠিত করেছে যাদের ত্যাগ ও তীতিক্ষা আছে তাদের সকলকে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান স্বপন আশির দশকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন।বর্তমানে মাগুরা জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের  সভাপতির দায়িত্ব পালন করছেন ।তাছাড়াও সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের মাগুরা জেলা শাখা সভাপতির দায়িত্ব পালন করছেন।
 
মোস্তাফিজুর রহমান স্বপন বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে মাগুরা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন।আমি আমার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাগুরা জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ