কলাপাড়ায় আওয়ামীলীগ সভাপতির বহিষ্কারাদেশ চেয়ে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন করেছে নেতা কর্মীরা। সোমবার সকাল ১১টায় বালিয়াতলী ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নেতা কর্মীরা স্লোগান দিয়ে মাহাবুবুর রহমানের বহিষ্কার দাবী করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আওয়ামীলীগের মনোনিত সাবেক সংসদ্য সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ভোট হয়েছে বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ করেছে মাহাবুবুর রহমান তাদের সর্মথন করেছেন। এছাড়া তার সার্টিফিকেট ছাড়া আওয়ামীলীগ করা যাবেনা বলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন। এমনকি বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি অডিও কল রেকর্ডে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জানান নেতা কর্মীরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিক খাঁন, উপজেলা যুবলীগ সহ সম্পাদক রাকিবুল ইসলাম নেতা রকি, ইউয়িন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম সোনা মিয়া, বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আছিবুল তালুকার,বালিয়াতলী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হাওলাদার প্রমুখ।
এসময় মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা