লালমোহনে লকডাউন আর বৃষ্টি উপেক্ষা করেও মানুষের অবাধ চলাচল
মহামারী করোনার সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ভোলার লালমোহনে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিধিনিষেধ অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবুও যেন মানুষের মাঝে বিন্দু পরিমাণ সচেতনতা সৃষ্টি হচ্ছে না।
লকডাউনের পঞ্চম ও ষষ্ঠ দিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছিল লালমোহনে। এ বৃষ্টি উপেক্ষা করেও বাজারে অগণিত মানুষ ও ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে। এদের কিছুসংখ্যক মাস্ক পরিধান করলেও অধিকাংশকে মাস্ক পরিধান করতে দেখা যায়নি।
বুধবার (২৮ জুলাই) সকালে সরেজমিন দেখা গেছে, উপজেলার লালমোহন পৌর শহরের সদর বাজার, পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া, কালমা ইউনিয়নের ডাওরী বাজারসহ কয়েকটি প্রধান বাজারে ছোট-বড় দোকানপাট খোলা। ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের অবাধ চলাচল ছিল লক্ষণীয়। সড়কে বড় ধরনের যাত্রীবাহী পরিবহন না থাকলেও ইজিবাইক, ব্যাটারিচালিত রিকসা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। মানুষের ও যান চলাচলের এমন চিত্র ছিল মঙ্গলবারও। গতকাল সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, তা আজও। তবুও মানুষের অবাধ চলাচল থেমে নেই।
এদিকে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা গেছে। গত ২৩ জুলাই লকডাউনের প্রথম দিন থেকেই বিধিনিষেধ অমান্যকারী দোকানি ও পথচারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের প্রথম দিনে ২৩ জুলাই বিধিনিষেধ অমান্য করায় ১১ দোকানিকে ১০ হাজার ২০০ টাকা, দ্বিতীয় দিন ২৪ জুলাই ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা, তৃতীয় দিন ২৫ জুলাই ১০ জনকে ৬ হাজার ৪০০ টাকা, চতুর্থ দিন ২৬ জুলাই ৯ দোকানি ও ৪ পথচারীকে ৭ হাজার ৯০০ টাকা এবং গতকাল মঙ্গলবার লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ অমান্য করায় ১০ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান বাজারগুলোতে গিয়ে এসব অর্থদণ্ডের পাশাপাশি অনেক দোকানি ও পথচারীকে সতর্ক করা এবং মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
এছাড়াও পৌর শহরের প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে লালমোহন থানা পুলিশ। বিনা প্রয়োজনে কেউ বাজারে প্রবেশ করতে চাইলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবুও যেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা ফিরছে না। অভিযানের পরপরই সড়কে বের হচ্ছে মানুষ, ছোট ছোট যান, খোলা হচ্ছে ছোট ছোট দোকান। এ যেন চোর-পুলিশ খেলা চলছে।
এদিকে লালমোহনে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৭২ জনের করোনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে ২২১ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে আইসোলেশনে ছিলেন ৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান