দামুড়হুদায় ফুলবাড়ী সীমান্তে ২০ হাজার ইউএস ডলার জব্দ করেছে চুয়াডাঙ্গা বিজিবি
১০ এপ্রিল সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তের ফুলবাড়ী গ্রাম থেকে এসব ইউএস ডলার জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতে ইউএস ডলার পাচার করা হবে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত পিলার-৮৬ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভিতরে ফুলবাড়ি গ্রামের ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান করেন। সকাল ১১টার দিকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে পাশের গ্রামের দিকে যেতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহলদল তার গতিরোধের চেষ্টা করলে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যান। বিজিবি টহলদল পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে তল্লাশি করেন। এসময় জব্দ করা ব্যাগের মধ্যে ২টি ব্যান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ২০০ নোট সর্বমোট ২০ হাজার ইউএস ডলার জব্দ করতে সক্ষম করতে হন।
তিনি আরও জানান, এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করে জব্দ করা ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied