খুলনার কপিলমুনিতে স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলছে আল্লাহর ৯৯ নামের ২৭ ফুট উচ্চ মিনার ও ঈদগাহ
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে নান্দনিক স্থাপত্য শৈলীর আল্লাহর নিরানব্বই নামের সু-উচ্চ মিনারের সাথে দৃষ্টিনন্দন ঈদগাহ নির্মাণ কাজ চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। প্রয়োজনীয় অর্থ, সেটিও আসছে হতদরিদ্র গ্রামবাসীর কাছ থেকে।আল্লাহু ও রাসুল (সাঃ) এর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন স্বরুপ এমন উদ্যোগ নিয়েছেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের সাধারণ মানুষ।
রমজানের শুরু থেকে মসজিদে নামাজ আদায় করে রোজাদার মুসল্লীরা ঝুড়ি কোদাল নিয়ে হাজির হচ্ছেন ঈদ গাহের কাজে। ইতোমধ্যে প্রতিদিন নির্মাণ কাজ দেখতে ভীড় করছেন শত শত মানুষ। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রকৌশলী সজল মন্ডল ব্যাতিক্রমী এক কাজের নকসা প্রণয়ন করেছেন।
দৃষ্টিনন্দন এ কাজের উদ্যোক্তা সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ জানান, নির্মাণ কাজ শেষ হলে এটি হতে পারে দেশের দর্শনীয় স্থানগুলোর অন্যতম। নির্মাণ শ্রমিক ইনামুল ইসলাম জানান, মিনারটি উচ্চতা হবে ২৭ ফুট, ২৫ ফুট সুদৃশ্য টাইলস দ্বারা খচিত হবে, আর উপরে লাইট দিয়ে আল্লাহু লেখা হবে। পুরো মিনার জুড়ে হবে লাইটিং।
মহান এই কাজের উদ্বোধক স্থানীয় মুরব্বী আলহাজ্ব শেখ নেছার আলী বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মিনারসহ ঈদগাহটি তৈরীর কাজ শুরু করেছি। ঈদগাহসহ আল্লাহ নিরানব্বই নামের মিনার বাংলাদেশে এই প্রথম নির্মিত হচ্ছে। এই মহান কাজের জন্য সকলের সহযোগিতা চাই।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied