আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন
জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গত সোমবার রাতে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান(৫০) একই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমান সঙ্গে তার বিরোধ চলছিল বড় ভাই আব্দুর রহমানের। এ বিষয়ে দুইপক্ষের একাধিক মামলা রয়েছে। সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। মামলায় ছোট ভাই খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এনিয়ে সোমবার আবার দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একইদিন সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসলে খলিলুর রহমান ও তার ছেলেরা চড়াও হয়ে ওঠে।পরে একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজনরা আব্দুর রহমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেন পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান,আখাউড়া নুনাসার ও দেবগ্রাম গ্রামের জায়গা সংক্রান্ত ২০ বছরের বিরোধ নিয়ে আমার স্বামীকে আমার দেবর হলিলুর রহমান ও তার ছেলেরা আমার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করে। আমি হহত্যাকারীদের দ্রুত বিচার চাই।এ এব্যাপারে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied