ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে ‘আলোর বাজার’ দোকান উপহার দিল দেখাবো আলোর পথ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ৩:১১

নওগাঁর ধামইরহাটে দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে কেউ চোখের আলো ফিরিয়ে দিতে না পারলেও তাকে জীবিকা নির্বাহের জন্য আলোর বাজার নামক ব্যবসা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেখাবো আলোর পথ। ১১ এপ্রিল সকাল ১০ টায় ঐতিহ্যবাহি আলতাদিঘী জাতীয় উদ্যানে দিঘীর পাড়ে দেখাবো আলোর পথ সংগঠনের সভাপতি ও প্যানেল মেয়র মেহেদী হাসানের উদ্যোগে এবং সদস্যদের সহযোগিতায় প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে একটি গুমটি (দোকান) ও যাবতীয় মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। হস্তান্তরকালে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সংগঠনের সদস্য রাজু হোসেন, আবু সাইদ, নাসির হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নতুন দোকানে ঈদ উপলক্ষে বেশি বেশি মালামাল ক্রয়ের জন্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে কিছু নগদ অর্থও প্রদান করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানান।
 নতুন দোকান পেয়ে আবেগে আপ্লুত হয়ে সীমান্ত এলাকার ইয়াকুব আলী ছেলে অন্ধ আইয়ুব হোসেন বলেন, ‘আমি খোলা আকাশের নিচে গাছের গোড়ায় একটি মাচার উপরে বাদাম বিক্রি করতাম, দেখাবো আলোর পথ আমাকে আলোর বাজার নামক একটি পূর্নাঙ্গ দোকান উপহার দিয়ে আমাকে নতুন ভাবে জীবিকা নির্বাহের পথ তৈরী করে দিয়েছেন, এতে আমার পরিবার ভালভাবে চলবে, আমি তাঁদের আজীবন মনে রাখবো।’
সংগঠনের সভাপতি ও প্যানেল মেয়র মেহেদী হাসান জানান, দেখাবো আলোর পথ সব সময় অবহেলিত মানুষের পাশে থেকেছে, তাদের পূরর্বাসনও করেছে, তারই ধারাবাহিকতায় অন্ধ আইয়ুব হোসেন যে, একটি মাচার মধ্যে বাদাম বেচে সংসারের ৫ জনের ভরনপোষন টানতে হিমশিম খাচ্ছিল, তা দেখে আমরা তাকে একটি স্থানীয় নিরাপদ দোকান বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজ তা হস্তান্তর করা হলো। আমরা জাতীয় উদ্যোনের দিঘীর পাড়ে আসা সকল দর্শনার্থীদের অনুরোধ করবো আপনারা তাকে ‘সাহায্য নয় পন্য কিনুন-অন্ধের ঘরে আলো আনুন’।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা