সাংবাদিক মিথুনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠির নলছিটিতে সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরাও অংশ নেন।
সাংবাদিক অহিদুল ইসলাম মিথুন আঞ্চলিক দৈনিক দখিনের সময় পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি ও সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজয় উল্লাস-৭১ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে সাংবাদিকরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক বিন-ই আমিন, কামাল হাসান, জসিম উদ্দিন, কায়কোবাদ তুফান, গোলাম মাওলা শান্ত, আমির হোসেন, হাসান আলম সুমন, সাইদুল কবির রানা, সাইদুল ইসলাম, এস.আর সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মিথুনের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা নানাভাবে তাকে হুমকি দিচ্ছে। এতে সাংবাদিক মিথুনের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে খেজুরতলা বাজারসংলগ্ন এলাকায় লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মিথুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন। হামলার একপর্যায় মেম্বার সাইফুল আকন তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।
এ ঘটনায় মিথুন বাদী হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনসহ ১৩ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচএম মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের