ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বে বসতঘর ভাংচুর, থানায় অভিযোগ


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ৩:৪৭
নোয়াখালীর বেগমগঞ্জে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতভিটা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। 
 
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফতু মুন্সি বাড়িতে।
 
সরেজমিনে গেলে জানা যায়, জিরতলী ইউনিয়নের ফতু মুন্সি বাড়ির মোহাম্মদ জাফর আহমদের ভাইদের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। পৈত্রিক সূত্রে জাফর আহমদ ও তার ভাই আবদুল সাত্তারের মধ্যে জমি বন্টন করা হয়। দলিল সূত্রে জাফর আহমদ মালিকানা  হলেও কিন্তু তার ভাই আবদুল সাত্তারের ছেলেরা তা মানতে রাজি নয়। তারাও দাবি করে আসছে ওই জমি তাদের। এই জমি নিয়ে অনেক বার গ্রাম্য শালিশি হলেও কোন সমাধান না হওয়ায় তা আইনে কোর্ট ও উপজেলা ভুমি অফিস পর্যন্ত গড়ায়। আবদুল সাত্তার দাবি করে তাদের পক্ষে রায় আছে। তাই তারা তাদের জমি উদ্ধার করতে বসত বাড়ি ভাংচুর করেন তারা।
 
জাফর আহমদ জানায়, জমিটি দখল নেয়ার জন্য আবদুল সাত্তারের পরিবারের  ৭/৮ জন লোক জাফর আহমদের বাড়ির ঘর, পাকঘর, খোয়াড়, খাট, পিলার, নগদ টাকা, গহনা সহ প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করে ও নিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী জাফর আহমদ তার স্ত্রী বাদী হয়ে তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবী করে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করে।
 
আবদুল সাত্তারের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তারা বে আইনী ভাবে এখনে বসতবিটায় ঘর স্থাপন করে। এই জমি আমাদের। তারা আইনে গিয়েও হেরে যায় এবং রায় আমাদের পক্ষে আছে। তাহলে কিভাবে তারা এখানে ঘর স্থাপন করে। 
 
জাফর আহমদে সহ তার পরিবার জানান, আমরা দীর্ঘ কয়েক বছর যাবত এ জমিতে বসতভিটা স্থাপন করে বসবাস করছি। এখন তারা জমি তাদের দাবী করে, আমাদের উপর বিভিন্নভাবে হয়রানি করছে এবং বসতভিটা ভাংচুর করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
 
উক্ত ইউনিয়নের জনপ্রতিনিধি নজির আহমেদ সরেজমিনে এসে গণমাধ্যম কে বলেন, দলিলি কাগজ, খতিয়ান সূত্রে জাফর আহমদ জমি বা বসত বিটার মালিক। এটা নিয়ে অনেক বার শালিশি হয়েছে। কিন্তু আবদুল সাত্তারের পরিবার তা মানতে রাজি নয়। এক প্রকার জোর বা প্রভাব খাটিয়ে বসত বিটা দখল করার চেষ্টা করে আসছে। তাদেরকে দলিল দেখাতে বললে তারা নানান হুমকি দেয় বলে জানায়। এর মধ্যে তার সামনে আবার তারা লোক জন নিয়ে তাদের ঘর ভাংচুর করে তছনছ করে। বাধা দিলেও কোন কথা শুনেন নি তারা। এক সময় তাকেও নানান গাল মন্দ করেন আবদুল সাত্তারের পরিবারের লোকজন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ