শ্রীপুরে দিন-দুপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গাজীপুরের শ্রীপুরে দিন-দুপুরে মুদি দোকানদার মোখলেসুর রহমানকে (৩২) ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী রুবেলকে (৩০) আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী রুবেল ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাটি লেবুবুলি এলাকার সামসুল হকের ছেলে। সে গত কয়েক দিন আগে স্থানীয় খাজা বেকারির পাশে তার এক আত্মীয়/বন্ধুর বাড়িতে বেড়াতে আসে।
নিহত মোখলেসুর রহমান (৩২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি (লিচু বাগান) এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে দোকান ভাড়া নিয়ে বিকাশ ও মুদি ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনার সময় অভিযুক্ত যুবক রুবেল গত তিন দিন যাবৎ না খেয়ে রয়েছে বলে ওই দোকানে প্রবেশ করে। সেখানে বসে কৌশলে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নিতে থাকে। এতে তাকে বাধা দিলে রুবেলের সাথে থাকা ছুরি দিয়ে দোকানদার মোখলেসুর রহমানকে গলা কেটে টাকা লুট করার চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন দৌড়ে এসে ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে খবর পাঠায়। সে গত কয়েক দিন আগে স্থানীয় খাজা বেকারির পাশের তার এক আত্মীয়/বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। নিহতের মৃতদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এ ঘটনা নিয়ে ঈদের পর থেকে গত এক সপ্তাহে শ্রীপুরে পিটিয়ে ও অগ্নিসংযোগে ৪টি হত্যাকাণ্ড এবং একাধিক হামলায় সাবেক জনপ্রতিনিধি, সাংবাদিক আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য পোস্ট করেন শ্রীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এসব ঘটনায় উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী